× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ওমরাহ হজ সম্পন্ন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজ পালন করেছেন। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন তিনি। গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।

গতকাল বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

পূর্ণিমার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার মিষ্টি নায়িকা পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি

জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বাকিটুকু সাফল্যেমাখা এক গল্প। দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন।

বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমার। তার মধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে আরিফিন শুভ। দুটি ছবি চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

ব্যক্তিজীবনে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমা।

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজ পালন করেছেন। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

পূর্ণিমার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার মিষ্টি নায়িকা পূর্ণিমা।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে- ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘জামাই শ্বশুর’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘যোদ্ধা’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘শাস্তি’ ও ‘শোভা’। ২০১০ সালে ‘ওরা আমাকে ভালো হতে দিল না‘ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি সেরা অভিনেত্রী হিসেবে।


এ ক্যটাগরির আরো খবর..