শত শত বছরের ঐতিহ্য ভেঙে হচ্ছে না তাজিয়া মিছিল

শত শত বছরের ঐতিহ্য ভেঙে হচ্ছে না তাজিয়া মিছিল

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হচ্ছে।  তবে মহামারি করোনার কারণে এ বছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। শত শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মত শহরজুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল।

স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনী দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনী দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে।

কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।