× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

সড়ক পরিবহনে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

 সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার করা ও সড়ক দুর্ঘটনা রোধে গঠিত কমিটির সুপারিশমালা অনুমোদন করেছে সড়ক নিরাপত্তা কাউন্সিল। এ সকল সুপারিশ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধান করে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। শীঘ্রই এ টাস্কফোর্স কাজ শুরু করবে।

          আজ বিআরটিএ’র সদর কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদেরকে একথা জানান।

          মন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবেন ও সমন্বয় করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালাটি চূড়ান্ত করা হবে।

          সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ড. জাভেদ পাটোয়ারী, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পরিবহন বিশেষজ্ঞ প্রফেসর ড. শামসুল হক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি-সহ সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার করা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি’কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি এ কমিটি ১১১ দফা সুপারিশ-সহ প্রতিবেদন জমা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..