× Banner
সর্বশেষ
ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত

করোনার প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেত।  আগামী ৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

উল্লেখ্য, করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..