যশোর প্রতিনিধি: কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন হোসেন মোল্যা (৫২) নামে এক ব্যক্তি নিহত এবং তার ছেলে জাফর মোল্যা (২০) আহত হয়েছেন।
শুক্রবার ২৫ ডিসেম্বের বেলা ১১টার দিকে যশোরের হুদোরাজাপুর এলাকায় ঘটে। নিহত ও আহতরা মোটরসাইকেলে ছিলেন।
চিকিৎসকরা বলছেন, জাফরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নয়ন মোল্যা ও তার ছেলে জাফর একটি মোটরসাইকেলে খাজুরা এলাকা থেকে যশোরের দিকে আসছিলেন। ওই সময় পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নয়ন মোল্যা ঘটনাস্তলেই প্রাণ হারান। পরে লোকজন তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে আনার আগেই নয়ন মারা যান। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত নয়ন মোল্লা যশোর সদরের হৈবতপুর এলঅকার বাসিন্দা।





