ও আগমনের আগে প্রতিষ্ঠিত। আকবর যদি বঙ্গাব্দের প্রতিষ্ঠাতাই হন, তাহলে আকবরের বহু শতাব্দী আগের মন্দির গাত্রে এবং তাম্রলিপিতে বঙ্গাব্দের উল্লেখ কোথা থেকে এলো? এ ছাড়াও বাঁকুড়ার একটি মন্দিরে ১০২ বঙ্গাব্দের উল্লেখ আছে, বাঁকুড়ারই ডিহারগ্রাম ও সনাতপন গ্রামে প্রাচীন টেরাকোটার মন্দিরে ৯৬৩ খৃষ্টাব্দের আগের বঙ্গাব্দের উল্লেখ রয়েছে, বৃন্দাবনচন্দ্র পুততুণ্ড রচিত “চন্দ্রদ্বীপের ইতিহাস” গ্রন্থে ৬০৬ বঙ্গাব্দের উল্লেখ আছে। তা ছাড়াও, এমন অসংখ্য দৃষ্টান্ত যে দেওয়া যায়, শুধুমাত্র তাইই নয়, যারা পাণ্ডুলিপি বা পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তারা দেখেছেন বা দেখবেন যে, সম্রাট আকবরের সময়ের বা ১৬ শতাব্দীপূর্ব পাণ্ডুলিপিগুলিতে অনেক স্থানেই বঙ্গাব্দের নিদর্শন পাওয়া যায়।
বাংলা অঞ্চলে পাওয়া পাণ্ডুলিপিতে অধিকাংশ স্থানেই শকাব্দ এবং কিছুকিছু স্থানে শুধুমাত্রই তারিখ দেওয়া আছে, সেই তারিখগুলি সুস্পষ্টরূপে বঙ্গাব্দের। যারা আকবরকে বঙ্গাব্দের প্রবর্তক বলেন এবং বলেন যে ৯৬৩ হিজরী সালকে বঙ্গাব্দে প্রতিস্থাপন করেই বঙ্গাব্দ যাত্রা শুরু করেছে, সেটা যে কতটা হাস্যকর এবং বালখিল্য কথা, তা একটা দুধের শিশুও বুঝবে।
● (২) বাংলা নববর্ষের প্রবর্তক/আকবর বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা” -এই মতের প্রধান প্রবক্তাগণ হলেন বাংলাদেশের শামসুজ্জামান খান, সৈয়দ আশরাফ আলী, সিরাজুল ইসলাম, আহমেদ জামাল ইত্যাদিরা। এনাদের মধ্যে কেউ কেউ আবার আকবরকে বাদ দিয়ে আলাউদ্দিন হুসেন শা-কে বঙ্গাব্দের প্রবর্তক বলে মত দিয়েছেন। এখানে মনে রাখা দরকার, হুসেন শাহের রাজত্বকাল ১৪৯৪ খ্রীষ্টাব্দ থেকে ১৫১৯ খ্রীষ্টাব্দ অবধি। ইনি বঙ্গাব্দের প্রবর্তক হলে বঙ্গাব্দের বয়স ৫০০ বছরের বেশী হতে পারে না।
আরও পড়ুন ঈদুষ্ণ লবণ পানি দিয়ে নাক পরিষ্কারেই করোনা প্রতিরোধ -যোগী পিকেবি প্রকাশ
আসলে একটু তলিয়ে দেখলেই বাংলাদেশের ঐতিহাসিকদের আকবর বা হুসেন শা-কে বঙ্গাব্দ প্রতিষ্ঠার সাথে জড়িয়ে দেবার মরিয়া চেষ্টার কারণটা বোঝা যায়। খুব বেশী দশক আগের কথা নয়, যখন বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল এরশাদ বাঙ্গালীর চিরাচরিত বর্ষগণনা পদ্ধতিকে উল্টেপাল্টে একটি নতুন কৃত্রিম বর্ষগণনা পদ্ধতি আবিষ্কার করেন এবং সেটিরও নাম রাখেন বঙ্গাব্দ এবং এই কৃত্রিম বঙ্গাব্দকে “বাংলাদেশের জাতীয় বর্ষপঞ্জী” হিসেবে ঘোষণা করেন। এখানে স্বভাবতঃই প্রশ্ন জাগে, যে বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯২ ভাগই মুসলমান, যাদের প্রধান উৎসব হল ঈদ, মহরম, ফতেহা দোয়াজ দহম ইত্যাদি, তাদের এইসব পরবগুলো কি এরশাদ রচিত কৃত্রিম বঙ্গাব্দ অনুসারে গণনা হয়? উত্তর হল – না।
বাংলাদেশে ঈদ, মহরম ইত্যাদি সবই হিজরী গণনা পদ্ধতি অনুসারে হয়। উরস, ইজতেমা কি বঙ্গাব্দ অনুসারে গণনা হয়? বাংলাদেশের ৯২% তাদের সন্তানের আকিকা বা সুন্নত, নিকা কিংবা কবর জিয়ারত কি বঙ্গাব্দ দেখে করেন? আজ্ঞে না, বাংলাদেশের ৯২%-এর কোন কাজেই লাগে না বঙ্গাব্দ। তাহলে কী কারণে এরশাদ বঙ্গাব্দ-র গণনাপদ্ধতি পাল্টে দিলেন? বঙ্গাব্দ অনুসারে পূজা-পার্বন গণনা করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। শিশুর নামকরণ থেকে হাতেখড়ি, বিয়ে থেকে শ্রাদ্ধ, পুজো-পার্বন থেকে গৃহপ্রবেশ এবং তর্পণ, সবটাই হয় বঙ্গাব্দ মেনে।
তবে কি তাদের পূজা-পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যেই “বঙ্গাব্দ সংস্কার”-এর নামে জেনারেল এরশাদের এই নববর্ষ দখলের কু’প্রচেষ্টা? আর সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতেই কি বাংলাদেশের সিরাজুল-আশরাফ আলী-শামসুজ্জামানরা যেন-তেন-প্রকারেন বঙ্গাব্দের ইতিহাস থেকে বাঙ্গালীর নামগন্ধটুকু মুছে দিতে চান? বঙ্গাব্দ নামটুকু থাকবে, কিন্তু তার চিরাচরিত গণনাপদ্ধতি পাল্টে দেওয়া হবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। বঙ্গাব্দ থাকবে, কিন্তু তার প্রতিষ্ঠাতা হিসাবে থাকবে কোন মোগল-পাঠানের নাম। তবেই তো বাঙ্গালীর কাছ থেকে কেড়ে নেওয়া যাবে তার নববর্ষ! নববর্ষ দখল সম্পূর্ণ হলে বাঙ্গালীর কাছ থেকে বাংলাদেশের গ্রাসে যাবে বাঙ্গালীর এক অমূল্য ইতিহাস।
● (৩) তাহলে আসল সত্যিটা কী? কে করলেন বঙ্গাব্দের প্রতিষ্ঠা? এর উত্তর দিতে গিয়ে আমরা আবার অঙ্কের হিসেবে ফিরে যাবো।
এতক্ষণে এই ব্যাপারটুকু নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে যে ইংরেজী বছর এবং বাঙ্গালা বছরের মধ্যে অনেক বছরের ফারাক আছে। সেটা কত বছর? ২০২০ থেকে ১৪২৭ বিয়োগ করলে আমরা পাই ৫৯৩ বছর, অর্থাৎ বাঙ্গালা বর্ষপঞ্জী চালু হয় ৫৯৩ সাল নাগাদ। এই সময়ে এমন কেউ বাঙ্গালার সিংহাসনে বসেন, যিনি এই বর্ষপঞ্জী চালু করেন।
ইতিহাস বলছে, ওই বছরই বাঙ্গালার বুকে যে অজস্র ছোটো-ছোটো রাজ্য ছিল, সেগুলোকে একত্রিত করে প্রথম স্বাধীন বাঙ্গালী সাম্রাজ্য স্থাপন করে সিংহাসনে বসেন মহারাজ নরেন্দ্রাদিত্য “শশাঙ্ক”। রাজধানী ছিল অধুনা মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামে। শশাঙ্কের অধীনে ছিল বাঙ্গালা, বিহার, উড়িষ্যা, অসমের বিস্তীর্ণ অঞ্চল। প্রথম বাঙ্গালী সম্রাট শশাঙ্কের রাজ্যাভিষেক থেকেই বাঙ্গালীর নিজস্ব ক্যালেন্ডার “বঙ্গাব্দ”-এর সূচনা। বাংলা নববর্ষের প্রবর্তক আকবর নয় শশাঙ্ক।
সূত্রঃ পশ্চিমবঙ্গের জন্য