× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট সোসাইটি প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
স্মার্ট সোসাইটি প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ ও আইসিটি বিভাগের অধীন বাস্তবায়িত ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্প বিষয়ে এক মতবিনিময় সভা আজ আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেন ফর মাইগ্রেশন (আইওএম) এর সিনিয়র রিজনাল মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্স এন্ড প্রোটেকশন স্পেশালিস্ট পেপি কে. সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ইউএন মাইগ্রেশনের ডেপুটি চিফ অব মিশন ফাতেমা নুসরাত গাজ্জালিসহ আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ শীর্ষক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাস্তবায়িত ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মহেশখালী ও সেন্টমার্টিন এর সাথে সন্দ্বীপ ও ভাসানচর এলাকাকে প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ প্রকল্পের আওতাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে যাবতীয় কার্যক্রম অতিদ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। আইসিটি বিভাগ, আইওএম এবং কোইকা দুই মাসের মধ্যে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন প্রদান করবে বলে সভায় অবহিত করে।

এ প্রকল্পের মাধ্যমে উক্ত এলাকাসমূহে উচ্চগতির ইন্টারনেট, প্রযুক্তি সুবিধা, স্মার্ট শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো, কৃষকদের জন্য ই-বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক উৎস থেকে আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও তথ্যপ্রযুক্তিতে শিক্ষক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তাদের দক্ষ করতে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে জোর দিতে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..