স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাঁচ হাজার ৩০০ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন।

বৈঠকে জুনাইদ আহমেদ পলক টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। স্মার্ট উপস্থাপনার মাধ‌্যমে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা বৈঠকে উপস্থাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।