সাংবাদিকদের দক্ষতা অর্জনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নাটোরে -আইসিটি প্রতিমন্ত্রী

সাংবাদিকদের দক্ষতা অর্জনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নাটোরে -আইসিটি প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সাইবার সিকিউরিটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল লিটারেসি সোস্যাল মিডিয়া ম্যানেজম্যান্ট ও ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার বেলা ১১ টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহম্মেদ এর সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম  ও সাংগঠনিক সম্পাদক রবিন খানের সঞ্চালনায় বক্তব্য তা সহকারেই কমিশনার ভূমি আল ইমরান,উপজীব্য আওয়ামী লীগের সভাপতি এ্য এডভোকেট ওহিদুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহম্মেদ বাবান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,  ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।  এছাড়াও এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, একুশে টেলিভিশনের নাটের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীর রহমান পিপুল অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।