× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

সুমন দত্ত

স্মার্ট প্রযুক্তি প্রয়োগে ৮৫ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাব মাছের উৎপাদন

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

সুমন দত্ত: মাছের উৎপাদন ২০৪১ সালের মধ্যে ৮৫ লক্ষ মেট্রিক টনে নিয়ে যেতে চান মৎস্য  ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। এজন্য তিনি ব্যবহার করতে চান স্মার্ট প্রযুক্তি। মঙ্গলবার সকালে মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য সচিব ও অন্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে চিংড়ি চাষ রপ্তানি কমে যাবার একমাত্র কারণ ভূমির মালিকদের এই খাতে জমি ইজারা না দেওয়া। বৃহত্তর খুলনা অঞ্চলে চিংড়ি চাষ হয়। সেখানকার জমির মালিকরা আগের মতো চিংড়ি চাষের জন্য জমি ইজারা দেন না। এছাড়া আজকাল দেশের বাজারে চিংড়ির চাহিদা বেড়ে যাবার কারণে বিদেশে রপ্তানি কমে গেছে। তবে সরকারের লক্ষ্য আছে এই খাতে উৎপাদন বৃদ্ধির। কক্সবাজারে এজন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে চিংড়ি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান হবে। উৎপাদন বাড়ানোর জন্য চিংড়ি ঘের ও তৈরি করা হবে।

মন্ত্রী আরো বলেন, ২০২২-২০২৩ সালে ৪৯.১৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে। যা ২০১০-১১ সাল হতে ৬০ শতাংশ বেশি। ওই সময় ৩০.৬২ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছিল। দেশের মোট জনসংখ্যার ১২ শতাংশ মানুষ মৎস্য চাষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে। ইলিশ উৎপাদনে প্রথম ও তেলাপিয়াতে ৪র্থ অবস্থানে আছে।

সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র দিচ্ছে সরকার। প্রায় ১৮.১০ লক্ষ জেলের মধ্যে ১৫.৮০ লক্ষ জেলেকে পরিচয়পত্র প্রদান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..