× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ

স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মানে এগিয়ে আসতে হবে – তথ্য প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মানে এগিয়ে আসতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকারের পাশাপাশি এসব সংগঠনগুলোকে সমাজের নৈতিক মূল্যবোধ বিনির্মানে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণে নিবেদিত সংগঠনগুলো সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু তাদেরকেএই কাজের পরিধি আরো বাড়াতে হবে।

তিনি গতকাল রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ৬ষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্পৃক্ততা আরো জোরদারের আহ্বান
জানান।

প্রতিমন্ত্র্রী আরো বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নৈতিক বিষয়াবলী শেখানো একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। যাতে তারা সততা এবং আদর্শ নিয়ে বড় হতে পারে।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে কনভেনশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রিয়াজুল হক বশির, লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, অতিথি এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ডিস্ট্রিক্ট ও বিভিন্ন ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..