× Banner
সর্বশেষ
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাংস্কৃতিক আয়োজন

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
appolo

চট্টগ্রাম সিটির দুই নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের উদ্যোগে ও মূকাভিনয় সংগঠন প্যান্টোমাইম মুভমেন্টের উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জনগণের মধ্যে হৃদরোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে মূকাভিনয়, জাদু, গান ও নাটিকা পরিবেশনার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও শারীরিক অসুস্থতায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দেয়া হয়।

এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সক্রিয় অংশ নেন। তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক জনগণ সচেতনতামূলক এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন মূকাভিনয়ে শহীদুল মুরাদ। নাটকে শাহীন চৌধুরী, জানে আলম টিটু, আবু তাহের সাইমন, তারিক আজিজ। গানে কায়সার ইসলাম। জাদু মো. ফয়সাল হাওলাদার ও উপস্থাপনায় ফাইরুজ নাওয়াল দুরদানা।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল হৃদরোগ বিষয়ে যত্নবান এবং এই বিষয়ে সাধারণ জনগণকে বিশেষভাবে সচেতন করতে চায়। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হৃদরোগের চিকিৎসা করা হয়। অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল হৃদরোগ বিষয়ে একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান। ইতোমধ্যে হাসপাতালটি ‘স্পন্দন’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে; যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে হৃদরোগ সংক্রান্ত সুরক্ষা, পরামর্শ, বিধি-বিধান, ডায়েট, ব্যায়াম ইত্যাদি বিষয়ে নিয়মিত পরামর্শ পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..