× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

পিআইডি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যুক্তরাষ্ট্রের ইউএনএমসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
ইউএনএমসি’র সমঝোতা স্মারক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের (ইউএনএমসি) সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জটিল রোগ, লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা এবং পেসেন্ট সেইফটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং ইউএনএমসির পক্ষে চ্যান্সেলর Jeffery P. Gold সমঝোতা স্মারকে সাক্ষর করেন। সমঝোতা স্মারকটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্ম-কৌশল নির্ধারণে শীঘ্রই উভয় পক্ষের মধ্যে আরো নিবিড় আলোচনা ও যোগাযোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বাংলাদেশ চিকিৎসা খাতের উন্নয়নে সম্ভব্য যৌথ উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

গতকাল যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের ওমাহাতে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারে এ সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা, পেসেন্ট সেইফটি ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জটিল এসকল রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, অ্যানেসথেসিস্ট ও সংশ্লিষ্ট সকলকে কিভাবে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে মানসম্মত এসকল চিকিৎসাসেবা প্রদান করা যায় সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বাংলাদেশে বিদ্যমান জনবল, অবকাঠামো ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউএনএমসিকে অবহিত করেন এবং লিভার ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা ও পেসেন্ট সেইফটি বিষয়ে করণীয় জানতে চান।

এসকল বিষয়ে বাংলাদেশে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে সম্ভব্য সহযোগিতা প্রদানে তিনি অনুরোধ জানান।
ইউএনএমসি কর্তৃপক্ষ আন্তরিকতা ও মনোযোগসহকারে বাংলাদেশ প্রতিনিধিদলের কথা শোনেন এবং সম্ভব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় ইউএনএমসি কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে আগ্রহ প্রকাশ করেন ও এবিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার (ইউএনএমসি) এর আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র্র সফরে যান। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার সার্জন খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান ও ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।

আমেরিকার ইউএনএমসি প্রতিনিধি দলের পক্ষে আলোচনায় অংশ নেন Jeffery P. Gold, চ্যান্সেলর, UNMC, H. Dele Davies, সিনিয়র ভাইস চ্যান্সেলর ফর একাডেমিক এফেয়ার্স, Keith. F. Hansen, পরিচালক, পাবলিক হেলথ ইমার্জেন্সি প্রিপায়ার্ডনেস এসোসিয়েশন, Raymond C. Bergan, উপ-পরিচালক, FRED & PAMELA BUFFET CANCER CENTER, John Lowe, Executive Director of Training & Education, Jane Meza, Associate Vice Chancellor for Global engagement, Wael EIRayes, Co-Director, Global Health and Development, College of Public Health সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..