× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলো নার্স, বিশ্বে আরও প্রায় ৫৯ লাখ নার্স দরকারঃ বিশ্ব স্বাস্থ্য

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড

যেকোনো স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলো নার্স। আজ কোভিড-১৯ মোকাবিলার লড়াইয়ে অধিকাংশ নার্স রয়েছে সামনের কাতারে। বিশ্বে আরও প্রায় ৫৯ লাখ নার্স দরকার। বিশ্বকে স্বাস্থ্যময় রাখতে নার্সদের প্রয়োজনীয় সহায়তা দেয়া খুবই গুরত্বপূর্ণ। বলেছেন ডব্লিউএইচও’র প্রধান টেডরস এডহানম গ্রেব্রিয়াসিস।

মহামারি কোভিড-১৯ ঠেকাতে চলমান লড়াইয়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)কে সতর্ক করে তিনি এসব কথা বলেছেন।

নার্সিং নাউ, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এবং জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে দেয়া এক রিপোর্টে নার্সদের ভূমিকার ওপর গুরত্বারোপ করা হয়।

রিপোর্টে বলা হয়, বিশ্বে দুই কোটি ৮০ লাখেরও কম নার্স রয়েছে। ২০১৮ সাল পর্যন্ত গত পাঁচ বছরে নার্সের সংখ্যা বেড়েছে কেবল ৪৭ লাখ। ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে নার্স সংকট এখনও ৫৯ লাখ। এ সঙ্কট আফ্রিকার দরিদ্র দেশগুলো, দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি।

রিপোর্টে এ সংকট চিহ্নিত করে নার্সিং খাতে বিনিয়োগ আরো বাড়াতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। রিপোর্টে কো-চেয়ারের দায়িত্ব পালন করা ম্যারি ওয়াটকিনস স্বাস্থ্যকর্মীদের ভাইরাস পরীক্ষায় জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের ৮০ শতাংশ নার্স বর্তমানে পৃথিবীর ৫০ শতাংশ লোকের সেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নার্সিং সেবায় এখনও নারীরাই বেশি জড়িত। এখানে আরও পুরুষ নিয়োগেরও আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..