× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে শিল্প

করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

রোববার (০৩ মে) সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ’র প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জীবন ও জীবিকা উভয়ের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্তের কথা জানান।

জীবন-জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, কোন কারখানায় অধিক সংখ্যক শ্রমিক আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেয়া হবে।

দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় সাড়ে নয় হাজারের কাছাকাছি। প্রতিদিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তা সত্ত্বেও জীবীকার তাগিদে পর্যায়ক্রমে তৈরী পোশাকসহ শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য সচিব বলেন, জীবন ও জীবিকার মধ্যে একটা ব্যালান্স সিধান্ত হচ্ছে পোশাকসহ কিছু শিল্প কারখানা খুলে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া, তাদের যাতায়াত ও থাকা খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাসহ প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শ্রমিকদের খাওয়া-দাওয়া, থাকা, পরিবহন ঠিক রাখতে হবে।

এসব স্বাস্থ্যবিধি মনিরটরিংয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটিসহ কারখানা প্রতি আলাদা কমিটি গঠন করা হবে।

কোন কারখানায় অধিক সংখ্যক শ্রমিক করোনায় আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..