স্বাস্থ্যখাতের হাতে ৩ লক্ষ কীট মজুদ রয়েছে  -স্বাস্থ্যসচিব মোঃ আব্দুল মান্নান

স্বাস্থ্যখাতের হাতে বর্তমানে প্রায় ৩ লক্ষ কীট মজুদ রয়েছে। এরপরও আরো কীট আমদানী কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিদিন ১০ হাজার করে পরীক্ষা করতে থাকলে মজুদকৃত কীট দিয়েই আরো অন্তত একমাস চালানো যাবে। এরমধ্যে নিশ্চয়ই আরো কিছু কীট আমরা আমদানী করতে সক্ষম হবো। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। নিশ্চয়ই করোনা পরীক্ষা বৃদ্ধিতে আরো উদ্যোগ নেয়া হবে।  বলেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান।

আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন ভিত্তিক মিটিং প্লাটফর্ম ‘তড়ড়স’ এর মাধ্যমে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান। অনলাইন সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম সঞ্চালনের দায়িত্বে ছিলেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

বিশে^ ভ্যাকসিন আবিস্কার হলে সবার আগে তা বাংলাদেশে আসবে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আরো বলেন, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিস্কারের দ্বারপ্রান্তে রয়েছে। তথ্য মতে, বিশে^র যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নীচে সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে। ভ্যাকসিন দেশে এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।

জুম মিটিং অনলাইনে যুক্ত থেকে কমিটির সদস্যগণ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো ধরণের সমন্বয়হীনতা নেই। আমরা সবাই এখন একযোগে দেশ সেবার কাজ করে যাচ্ছি।

বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন-দেশে বর্তমানে করোনা টেস্টের পরিমান কমে গেছে। করোনা মোকাবেলা করতে পরীক্ষা সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে। দেশে বর্তমান করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি করছে বলেও তিনি জানান।

স্বাচিপ এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেলান বলেন, কভিড হাসপাতালে অনেক সংখ্যক বেড খালি পড়ে রয়েছে। রোগীরা কেন ভর্তি হচ্ছে না সে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

কমিটির সদস্য সচিব মীরজাদি সাব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার সাথে সাথেই তাঁকে পরিবার থেকে আলাদা করে হাসপাতালে আইসোলেশনে রাখা গেলে পরিবারের অন্যান্য সদস্যরা এতে কম আক্রান্ত হবেন।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন সিএমএসডি’র পরিচালক ও অন্যান্য মহাপরিচালক পদে কোনো চিকিৎসক কর্মকর্তা রাখা প্রসঙ্গে তাঁর মতামত ব্যক্ত করেন। একই সাথে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা আরো শক্ত অবস্থান থাকবে বলে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।

বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোাপাল দত্ত জানান, হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীদের সেবা দিতে বিশেষ উদ্যোগ নিতে হবে। দেশের উপজেলা ও জেলা পর্যায়ে প্রশাসন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্কাউটস ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শক্তিশালী টিম গঠন করতে হবে।

সভায় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্ বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। টেস্ট সংখ্যা বৃদ্ধি করা, বিমান বন্দরে কাস্টমসে জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশে শুল্ক ব্যবস্থা শিথিল করা, স্বাস্থ্য অধিদপ্তরে একজন জরুরি ফোকাল পয়েন্ট রাখা এবং সিএমএইচডি’তে জরুরি কাজের সহজ ম্যাকানিজম তৈরির ব্যাপারে পরামর্শ দেন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সকল বক্তাদের কথা মনোযোগসহকারে শোনেন এবং সভাপতির বক্তব্যে কমিটির সকলকে আশ^স্ত করেন যাতে তাঁরা নতুন উদ্যোমে দেশের এই ক্লান্তিলগ্নে দেশের পাশে থাকেন এবং নিয়মিত পরামর্শ প্রদান করেন। জাতীয় পরামর্শক কমিটির সকল পরামর্শ এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে  এবং পরামর্শগুলি নোট করে ঊর্দ্ধতন মহলে প্রেরণ করা হবে বলেও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।