× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

স্বামীর মৃতদেহের পাশে ৫ মাস স্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুরও পাঁচ মাস পর্যন্ত স্বামীর মরদেহ আগলে রেখেছেন স্ত্রী। বয়সের শেষপ্রান্তে এসে স্বামীর সঙ্গে বিচ্ছেদ কখনই মেনে নিতে পারছিলেন না তিনি। তাই এ কাণ্ড করেছেন স্ত্রী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের উত্তর ওয়েলিংটনে।

ভারতীয় বংশোদ্ভূত ওই দম্পতি দীর্ঘদিন ধরে বাস করতেন ওয়েলিংটনে। পাঁচ মাস আগে মারা গেছেন স্বামী। তবু তার মৃতদেহ আগলে রেখেছেন তিনি।শুধু বসে থাকা নয়, প্রত্যেকদিন তাকে গোসলও করিয়েছেন স্বামীর মরদেহকে।নিয়মিত খেতে দিয়েছেন। এমনকি বদলে দিয়েছেন জামাকাপড়ও। শেষমেশ ডিসেম্বরে পুলিশ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ওই পচাগলা মৃতদেহ।

পঞ্চাশোর্ধ্ব ওই মহিলার স্বামী অসুস্থ ছিলেন। গত আগস্টে মৃত্যু হয় তাঁর। আত্মীয়স্বজনকে সেই কথা সম্পূর্ণভাবে চেপে গিয়েছিলেন স্ত্রী। ফলে দেহ সৎকারের কোনো ব্যবস্থাও করা হয়নি।

পুলিশ জানায়, পচে যাওয়ার ফলে মৃতদেহটি শনাক্ত করা যায়নি। ওই মহিলা দেহটি তার স্বামীর বলে পুলিশকে জানালেও তদন্তের খাতিরে দেহটির দাঁতের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতোমধ্যেই।

পুলিশ আরো জানায়, দেহটি আদৌ ওই মহিলার স্বামীর কিনা, তা রিপোর্ট পেলেই স্পষ্ট হবে। তার মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।


এ ক্যটাগরির আরো খবর..