× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্বামীদের রক্ষায় মাঠে স্ত্রীরা !

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

শেখ মামুনুর রশিদঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল দেলোয়ার হুসাঈন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দোয়ায় ২০১৩ সালের ২৮ শে ফেব্রুয়ারি জামাত-শিবিরের নেতা কর্মীদের তাণ্ডব ও নাশকতার মামলায় রংপুরে জামায়াতের অনেক নেকা এখন কারাগারে বন্দী। আবার গ্রেফতার এড়াতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও আত্মগোপনে রয়েছে। তারপরও থেমে নেই জামায়াতের দলীয় কার্যক্রম। তবে প্রকাশ্যে নয়, এবার গোপনে বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের সংগঠিত করছেন জামাত নেতাদের স্বামী ভক্ত স্ত্রীরা।

স্বামীদের রক্ষায় জামিনসহ জনমত তৈরির বিষয়ে কোন মুহূর্তে কী করতে হবে- স্বামীদের দেওয়া এ দিকনির্দেশনাও কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন বাহক হিসেবে । এমন তৎপরতা বেশি চলছে জামায়াত অধ্যুষিত নগরী মিঠাপুকুর উপজেলায়। যেখানে উপজেলা নির্বাচনে তিনটি পদেই জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এ কাজে নেতৃত্ব দিচ্ছেন। বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলেছে। তবে জামায়াত নেতাদের স্ত্রীদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, কর্মীদের সক্রিয় করার কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের মহিলাবিষয়ক সেক্রেটারি মোর্শেদা বেগম। তার স্বামী উপজেলা জামায়াতের সদস্য ও স্কুলশিক্ষক জয়নাল আবেদীন নাশকতার মামলায় কারাগারে বন্দী। মোর্শেদাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, এমন তথ্য পাওয়ার পর জামায়াত নেতাদের স্ত্রীদের নজরদারিতে রাখা হয়েছে। তবে তারা বড় ধরনের কিছু করার সাহস পাবে না। গত ৫ জানুয়ারি-পরবর্তী জামায়াত-শিবির মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও সদর উপজেলায় ব্যাপক নাশকতা চালায় তারা। তবে জামাত-শিবির এমন সুকৌশল অবলম্বন করলে আবারও বড় ধরনে ক্ষতির আশংকা বিশিষ্টজনদের।


এ ক্যটাগরির আরো খবর..