× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কাশ্মীরের জনগণ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/President-Imran-Khan.jpg

পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় তিনি এ কথা বলেন।

ইমরান খান বলেন, আপনারাই আপনাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আল্লাহর ইচ্ছায় কাশ্মিরের জনগণ পাকিস্তানের পক্ষে তাদের সিদ্ধান্ত নিলে আমি ঘোষণা করছি, আপনারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নিবেন সেই সুযোগ আপনাদের অবশ্যই দেওয়া হবে। এটা হবে আপনাদের অধিকার।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে। ১৯৪৮ সালে কাশ্মির প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মিরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..