× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

স্বাধীনতা বিরোধীদের ইন্ধনেই বি.বাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সুপরিকল্পিত এবং এর পেছনে স্বাধীনতা বিরোধীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। তারা বলছেন, এই হামলা বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধীদের রাজনীতিক প্রতিহিংসার ফল। এর বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামেই চেতনার মশাল জ্বালিয়ে রাখেন সাংস্কৃতিক কর্মীরা। আর তাই স্বাধীনতা অর্জনের আগে-পরে বাঙালি সংস্কৃতি এবং এর কর্মীরা নানাভাবে আক্রান্ত হয়েছেন ভিন্ন ভিন্ন সময়।

সবশেষ, ব্রাহ্মণবাড়িয়ায় ত্রি-পক্ষীয় সংঘর্ষের কোন পক্ষের না হয়েও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হয়ে উঠে হামলার মূল টার্গেট। প্রতিহিংসা গুড়িয়ে দিয়েছে হারমোনিয়াম, তবলা, বই আর অগণিত মানুষের স্বপ্নকে।

পেছনের কারণটি সুপরিকল্পিত, তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের সব মুক্তিকামী মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান সাংস্কৃতিক কর্মীদের।

ধর্মের নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে সর্তক থাকার পরামর্শ সরকারকে।

নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম বলেন, ‘এটি একটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটি রাজনৈতিক কর্মকাণ্ড। অতএব এ সম্বন্ধে সচেতন হয়ে জনগণকে মাঠে নামতে হবে। যাতে মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি তারা ধর্মের নামে রাজনীতি করার সুযোগ আর না পায়।’

সুষ্ঠু সংস্কৃতিচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করে, এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।


এ ক্যটাগরির আরো খবর..