× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

ডেস্ক

স্বর্ণা আক্তারের জাদুকরী বোলিংয়ে লাগাম টেনে ধরে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
স্বর্ণা আক্তারের জাদুকরী বোলিংয়ে লাগাম

স্বর্ণা আক্তারের জাদুকরী বোলিংয়ে লাগাম টেনে ধরে টাইগ্রেসরা।মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। তবে ১৩-২০ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে বাংলাদেশের স্পিনাররা। পঞ্চম উইকেটে নিলাকশিকা ডি সিলভা এবং হাসিনি পেরেরা দ্রুত রান তুলে আবারও চাপ তৈরি করেন বাংলাদেশি বোলারদের ওপর। এক পর্যায়ে মনে হচ্ছিল, ২৫০-৩০০ রানের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা।

সোমবার (২০ অক্টোবর) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ২০২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ১০ ওভারে ৪ মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার স্বর্ণা আক্তার।

বোলিংয়ে নেমে প্রথম বলেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ভিশমি গুনারত্নকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মারুফা আক্তার। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। হাসিনি পেরেরাকে সঙ্গে নিয়ে এই উইকেটে ৭২ রান যোগ করেন চামারি আতাপাত্তু। তবে এরপর ২৮ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা।

পঞ্চম উইকেটে দ্রুত সময়ের মধ্যে ৭৪ রানের জুটি গড়েন নিলাকশিকা এবং হাসিনি। এই সময় রান ছুটছিল ৩০০’র দিকে। কিন্তু ৩২ তম ওভারে নিলাকশিকা এবং ৩৪ তম ওভারে আনুশকা সৃজাওয়ানিকে ফিরিয়ে আবারও লাগাম টানে বাংলাদেশ। দুটো উইকেটই নেন স্বর্ণা। ৩৬ তম ওভারে এসে পেরেরাকেও ফিরিয়ে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দেন স্বর্ণা। ১৮২ রানে ৮ উইকেট হারানোর পর কোনোরকমে ২০২ রান করে শ্রীলঙ্কা।

৪৩ বলে ৪৬ রান করে রাবেয়ার বলে এলবিডব্লিউ হন আতাপাত্তু। স্বর্ণার দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন হার্সিতা সামারাবিক্রমা। নাহিদা আক্তারের বলে দুর্ভাগ্যজনকভাবে স্ট্যাম্পিং হয়ে ফেরেন কাভিশা দিলহারি।


এ ক্যটাগরির আরো খবর..