× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

স্বপ্নের বাংলাদেশ সৃষ্টি হবে আ.লীগ ক্ষমতায় থাকলে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের বাংলাদেশ সৃষ্টি করতে পারবেন।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর মাঠে) দীর্ঘ ১৭ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আপনারও ভাটিবাংলার মানুষ, আমিও ভাটিবাংলার মানুষ। আপনারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন সম্মেলনে নেতা নির্বাচিত করবেন। এখানে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা নিজস্ব সোর্স থেকে এখানকার রাজনৈতিক পরিস্থিতি যাচাই করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে আলহাজ মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের নাম ঘোষণা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাাছান মাহমুদ এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মহিলা সংসদ সদস্য অ্যাড. শামুছন্নাহার বেগম শাহানা, আওয়ামী লীগের উপকমিটির যুগ্ম সম্পাদক আজিজুস সামাদ  আজাদ ডন, পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মো. জিয়াউল হক প্রমুখ।

সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সভাস্থলে এলে তার চোখে-মুখে বালি ছুড়ে মারলে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..