× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

স্বপ্নের বাংলাদেশে তদবিরে নয়, যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা -জামায়াত আমির

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
যোগ্যতায় চাকরি

স্বপ্নের সেই বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে। বলেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। একদিকে জনসংখ্যা অন্যদিকে প্রাকৃতিক সম্পদ। এই দুইয়ের সমন্বয় সাধনে আমাদের দেশের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা দুর্নীতি ও দুঃশাসনের বেড়াজালে পড়ে মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছি। সর্বশেষ দুঃশাসনের কঠিন অধ্যায় এদেশের মানুষের জানা রয়েছে। শুধু ক্ষমতার জন্য এই দুঃশাসন জনগণের ওপর চালিয়ে দেশের সব অর্গানকে বিকল করে দেওয়া হয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে। তার আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে পাশে দাঁড়াবে।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই, কারণ এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া একটাই, দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে।

এসময় জাতীয় ঐক্যের ডাক দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হবো।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক আ,ছ,ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..