× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

জাপানের টোকিওতে স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত পাবলিক টয়লেট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
স্বচ্ছ গ্লাসে পাবলিক টয়লেট

জাপানের টোকিতে স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত হয়েছে পাবলিক টয়লেট। এই টয়লেটের বিষয়টি আলোচিত হচ্ছে ও নান্দনিক। একেবারেই নতুন ডিজাইনের এই টয়লেটগুলো শহরের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। পাবলিক টয়লেট পরিচ্ছন্ন রাখতে জনগণকে বাধ্য করতে এটাই যথার্থ কৌশল হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

টয়লেটগুলো এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়। তবে কেউ ভেতরে প্রবেশ করলেই এর দেয়ালগুলো স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। সে বের হওয়ার পর বাইরে থেকেই মানুষ দেখতে পারবেন টয়লেটটি পরিষ্কার না নোংরা হয়ে আছে।
প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান আর্কিটেক্টসের ডিজাইন করা টয়লেট দুটিতে পার্কে আগত মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।

‘স্মার্ট গ্লাস’র দেয়াল দিয়ে তৈরি এই টয়লেটগুলোর আরেকটি দিক হচ্ছে, এগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত। দেয়ালগুলো স্বচ্ছ গ্লাসের তৈরি হয় যে কেউ এর ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভেতরে কেউ আছে কিনা তা আগেই জানতে পারে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..