স্বচ্ছতা আনতে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে -পরিকল্পনা উপদেষ্টা

স্বচ্ছতা আনতে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে -পরিকল্পনা উপদেষ্টা

স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেছেন, ‘আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে এ সংক্রান্ত আইন। অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে এখন থেকে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এ সংক্রান্ত আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে।

এই আইন হলে রেলখাত, জ্বালানিসহ বিভিন্ন খাতে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে।’

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘কারো প্রভাব দেখে নয়, যোগ্যতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেই কাজ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে, আগে কোনো অনিয়মে জড়িত হলে, সেই প্রতিষ্ঠানকে দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।