× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিলারা হাফিজের মৃত্যুতে দেশবরেণ্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে দিলারা হাফিজ সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

মরহুমার জানাজা ও দাফনের বিষয়ে ইতোমধ্যে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভোলার তজুমদ্দিন ও লালমোহনসহ তাঁর নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..