× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্পা’র আড়ালে রমরমা দেহব্যবসা, ৬৫ বছরের খদ্দেরসহ গ্রেফতার ৭

admin
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

সাজানো গোছানো সুন্দর ঝকঝকে স্পাঘর। সেখানে পা রাখলেই ক্রেতাদের হাসি মুখে পরিষেবা দিতে সদা প্রস্তুত সেখানকার কর্মীরা।বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও স্পার আড়ালে  রমরমাভাবে চলছিল দেহব্যবসা। গত চার মাস ধরে গোপনে বেশ বেড়ে উঠেছিল দেহব্যবসার কারবার।

কলকাতা পুলিশ জানায়, দক্ষিণ কলকাতার কসবার আর কে চ্যাটার্জি রোডের একটি ইংরাজি মাধ্যম স্কুলের পাশেই এই স্পা সেন্টার। নাম ‘লায়লা লিউইস স্পা’। স্পা’র আড়ালে দিনেদিনে খদ্দের সংখ্যা বেড়েই চলেছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও পুলিশ সেখানে অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়ে সাতজন। এর মধ্যে অমিত মিত্রের বয়স ৬৫ বছর। এ সময় চারজন যৌনকর্মীকেও আটক করা হয়।

স্থানীয়রা জানান, স্কুলের পাশে স্পা সেন্টার থাকায় নানা বয়সের লোকজনকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা যেত। ছাত্রছাত্রীদের অভিভাবকরা যদিও বিষয়টি নিয়ে বেশ বিরক্তই ছিলেন। একাধিকবার স্পা বন্ধের দাবিও জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেয়া হয়নি। অবশেষে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে এই প্রথমবার নয়, এর আগেও কলকাতার একাধিক জায়গায় গোপনে তল্লাশি চালিয়ে দেহব্যবসা চক্রের বহু কর্মীকে আটক করে পুলিশ।

সেই স্পা সেন্টারের সন্ধান পেয়েছে কলকাতার পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..