× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে গণভোটের দাবি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিধান চূড়ান্ত করার আগে এ বিষয়ে গণভোটের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।

সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের (বিএনপির) মতামত তো নিবেনই না, যাদের ভোটে নির্বাচিত হবেন, অন্তত এ বিষয়ে তাদের মতামত নিন। যদিও আপনাদের জনগণের ভোটেরও দরকার হয় না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরামের ব্যানারে সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ। হান্নান শাহ বলেন, বাংলাদেশে জঙ্গি আছে বলে যে প্রচারণা করা হচ্ছে, তা সত্য না মিথ্যা, তা জানি না। যদি থাকতো, তবে তা মোকাবিলা করতে সেনাবাহিনী নামাতে হতো। ব্লগার হত্যাকান্ডের ঘটনায় সরকার এফবিআই আনল। কিন্তু দুই বিদেশি হত্যাকান্ডের ঘটনায় তাদের কেন আমন্ত্রণ জানানো হলো না। আসলে বাংলাদেশে জঙ্গি আছে, আর তা হলো আওয়ামী জঙ্গি গোষ্ঠী।

ক্ষমতাসীন সরকারকে ‘বাকশাল সরকার’ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, এই সরকার কথা কথায় জামায়াত-বিএনপিকে দায়ী করছে। এমনকি বিদেশি নাগরিক হত্যাকান্ডের ঘটনায়ও বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ। এতে তদন্ত বিঘ্ন হবে। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ড. মাহবুবউল্লাহ ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..