নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া ১৯ পৌরসভার ৫১ কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। অনিয়ম ও সহিংসতার কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
মাধবদী পৌরসভার ১২টি কেন্দ্রসহ বিভিন্ন পৌরসভায় স্থগিত ৩৯টি কেন্দ্রে ভোট চলছে।
যেসব কেন্দ্রে পুনঃভোট হচ্ছে সেগুলো হলো- কালকিনি পৌরসভার কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদ্বন্দ্বি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরুড়া পৌরসভার শিরমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এনজে উচ্চ বিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভালুকার দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা। দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন), গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (পুরনো ভবন), চৌমুহনী সরকারি এসএ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভার বাঙালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা পৌরসভার নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা), উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। মতলব পৌরসভার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরিয়তপুর পৌরসভার দক্ষিণ আটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল হাইস্কুল, বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র ও যশোর পৌরসভায় এমএম কলেজ কলাভবন কেন্দ্র।
এ ছাড়া মাধবদী পৌরসভার ১২টি কেন্দ্রে পুনঃভোট চলছে।