স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে স্বামীও মারা গেছেন।

নিহত সফিক উল্যা মিয়া (৭৬) স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানানোর পরে তাঁর বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে মাহমুদা খাতুনের ও স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।