× Banner
সর্বশেষ
ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর

স্ত্রীর পরকীয়ায় খুন হয়েছে স্বামী

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ স্ত্রীর পরকীয়ার কারণেই খুন হতে হয়েছে শালিখার রামপুর গ্রামের বাবুল শেখ (২৮) কে। কিন্তু আসামীরা প্রভা বশালী হওয়ায় এটিকে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা চালাচ্ছে।

মাগুরা আইনজীবী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিহতের বাবা ইয়াদ আলী। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার ছেলে বাবুল শেখ ৬ বছর আগে মালয়েশিয়ায় যায়। বিদেশে থাকা কালিন সে স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে ১০ লাখ টাকা পাঠায়। এই টাকা দিয়ে বাবুলেল স্ত্রী লাবনী খাতুন বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি একই এলাকার আব্দুল লতিফের সাথে পরকীয়ায় জড়িয়ে স্বামীর ঘর ছাড়ে। বিষয়টি নিয়ে নিহতের পিতা ইয়াদ আলী শালিশ ডাকে ও তার পুত্র বাবুল শেখ মালয়েশিয়া থেকে গ্রামে ফিরে আসে। শালিশী বৈঠকে লাবনী তার দোষ স্বীকার করে ও তার কাছে থাকা বাবুলের অর্থ ফেরত দিতে স্বীকৃতি জানায়। এই শালিশ বৈঠকের পর একইদিন গত ২ ডিসেম্বর রাতে বাবুলকে রাড়ি থেকে ডেকে নিয়ে যায় লাবনীর প্রেমিক লতিফ, লাবনীর বাবা মশিয়ার রহমান ও অন্যান্যরা পরে সে আর বাড়িতে ফিরে আসে নি। পরদিন ৩ ডিসেম্বর সকালে বাড়ির পাশে একটি নিম গাছে বাবুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহৃ ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করেছে। তা ছাড়া এ বিষয়ে ইয়াদ আলী আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু আসামীরা এখনো ধরা পড়েনি। বরং মামলা তুলে নিত অব্যাহত ভাবে হুমকি দিচ্ছে আসামীরা।

ইয়াদ আলী দাবি করেন, আসামীরা অর্থশালী হওয়ায় পুলিশ নিস্ক্রিয় রয়েছে। এছাড়া মামলা অন্যখাতে নেওয়ার চেষ্টা করছে। তিনি অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..