× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

ফরিদপুরের সালথায় স্ত্রীকে গলাকেটে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হোসেন, সালথা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম(২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী রানা শেখ। সে ওই গ্রামের শাহজাহান মোল্যার কন্যা।

শুক্রবার রাত ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী জিন্নাহ পুলিশ জানান, খবর পেয়ে শুক্রবার রাত ৮টার সময় তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন তার স্বামী রানা শেখ তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান ও তার সহযোগি তুহিন শেখকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। সালথা থানার মামলা নং- ১১।


এ ক্যটাগরির আরো খবর..