স্কুল চলাকালীন বা সন্ধ্যার পর ছাত্রদের বাইরে আড্ডা ও অমার্জিত চুল কাটা বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভাতে নির্দেশনা দেয়া হয়েছে স্কুল, কলেজ চলাকালীন সময়ে ছাত্ররা ক্যাম্পাসের বাইরে আড্ডা বা সন্ধ্যার পরও যাতে কোথাও আড্ডা দিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও ছাত্ররা মার্জিত ভাবে চুলের কাটিং যেনো মার্জিত হয় সে দিকেও নজর রাখা প্রয়োজন। এ সকল বিষয় দেখাশুনার জন্য উপজেলা আইনশৃংখলা কমিটির সভাতে সকল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সকালে অনুষ্টিত কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এসব কথা বলা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গির সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ শাহানাজ পারভীন।

সভাতে প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, সদ্য যোগদানকৃত ওসিকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে তার কর্মকান্ডে জনপ্রতিনিধি সহ সকলকে সহযোগিতা দিতে হবে।

ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি শহরে যানজট ও মাদক প্রতিরোধে নতুন নতুন পদক্ষেপ নিবেন বলে জানান।

সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসায়েন সাফায়েত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ ও ইলিয়াস রহমান মিঠু সহ উপজেলা পরিষদের অন্যান্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।