× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

স্কুলের টয়লেটের পাশে গুম হওয়া বিএনপির নেতার লাশ

admin
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

পিরোজপুর প্রতিবেদকঃ পিরোজপুরের স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক ইউপি সদস্য ও তার ছেলে মারধররের পর তুলে নিয়ে গুম করেছিল বলে ছেলের অভিযোগ।

মঠবাড়িয়া উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে থেকে সোমবার রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে মঠবাড়িয়া থানার ওসি তারিকুল ইসলাম জানান। নিহত হাবিব তালুকদারের (৫০) বাড়ি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তাড়া বুড়ির চর গ্রামে।

তিনি ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল জানিয়েছেন। হাবিরের ছেলে হাফিজুল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে তার সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের ছেলে রাজিবের বিরোধ হয়।

রোববার সকালে তার বাবা তুষখালী বাজারে গেলে এ নিয়ে ইদ্রিস ও রাজিবের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তিনি ও তার ভাই রাকিব তালুকদার ঘটনাস্থলে যান।

সে সময় ইদ্রিস, রাজিব ও তাদের লোকজন তার বাবাকে মারধর করছিলেন বলে হাবিরের ভাষ্য। তিনি বলেন, “এ সময় বাবাকে উদ্ধার করার জন্য আমরা দুই ভাই এগিয়ে গেলে দা-চাপাতি নিয়ে ইদ্রিসের লোকজন আমাদের ধাওয়া করে। পরে তারা বাবাকে তুলে নিয়ে চলে যায়।”

এরপর পর থেকে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে স্কুলের পেছনে গিয়ে বাবার লাশ দেখতে পান বলে জানান হাবিব।

এ বিষয়ে জানতে ইদ্রিস ও রাজিবের মোবাইলে ফোনে একাধিক বার চেষ্টা করা হলেও তাদের পাওয়া য়ায়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে; মাথা থেতলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ওসি তারিকুল জানান।


এ ক্যটাগরির আরো খবর..