× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি 

ওড়না পেচিয়ে অষ্টম শ্রেনীর স্কুলছাত্রী আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
স্কুল ছাত্রীর আত্মহত্যা

ঘরের আড়ায় ওড়না পেচিয়ে স্মৃতি নামে অষ্টম শ্রেনীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

আজ ৬আগস্ট রোববার বেলা ১১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। উপজেলার দামোদরপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা স্মৃতি দিঘারপাড়া সন্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য, কালীগঞ্জে স্কুল পড়–য়া ছাত্রীদের আত্মহত্যার প্রবনতা বাড়ছে। গত দু’সপ্তাহ আগে উপজেলার বাকুলিয়া গ্রামের সাজ্জাত হোসেনের ৫ম শ্রেনীতে পড়–য়াা কন্যা রুবিনা নামে এক শিশু ছাত্রী বিষপানে আতœহত্যা করে।

উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম জানায়, স্মৃতির মা মারা যাবার পর থেকে সে দিঘারপাড়া গ্রামের নানা আনছার আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। ওইদিন সকালে সে তার শোবার ঘরের আড়াই নিজের ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার গোংড়ানির শব্দে বাড়ীর লোকজন ছুটে গিয়ে স্মৃতিকে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে, কি কারনে সে আত্মহত্যা করেছে তাৎক্ষনিক ভাবে কেউই জানাতে পারেনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। আতœহত্যার কারন জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..