× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

নোয়াখালী প্রতিনিধি

সৌদি আরবে গাড়ি চাপায় নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো.সাইফুল ইসলাম ওরফে সেলিম (৩৮) নামের এক নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সাইফুল মৃত্যুকালে স্ত্রী ২ সন্তান রেখে গেছেন।
নিহতের ছোট ভাই সুমন জানায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের জানুয়ারীতে চাকুরী নিয়ে সৌদী আরবের জেদ্দায় যান সাইফুল। সোমবার কাজে যোগদান করে শেষে বিকেলে কাজ শেষে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় তার কর্মস্থলের সামনে রাস্তায় অবস্থান কালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় সময় তার মৃত্যু হয়। সোমবার দিবাগত গভীর রাতে সৌদি আরব থেকে মুঠোফোনের মাধ্যেমে সেলিমে মৃত্যুর খবর বাংলাদেশেে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম। নিহত সাইফুল ইসলাম সেলিম ৩ ভাই ২ বোনের মধ্যে সে সবার বড়। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন  নিহতের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..