আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের অংশগ্রহণে সৌদি আরবের ঐতিহাসিক পৌরসভা নির্বাচনে একটি আসনে জয় পেয়েছেন এক নারী প্রার্থী।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সালমা বিনতে হিজাব আল-ওতেবি মক্কা প্রদেশের একটি আসনে জয় পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে প্রায় ১লাখ ৩০ হাজার নারী এবং সাড়ে ১৩ লাখ পুরুষ ভোটাধিকার প্রয়োগের জন্য নাম নিবন্ধন করে। ২শ’ ৮৪টি কাউন্সিলের ২ হাজার ১শ’ আসনে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে ৫ হাজার ৯শ’ ৩৮ জন পুরুষ এবং ৯শ’ ৭৮ জন নারী প্রার্থী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।