× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল

সোমবার সারাদেশে বিএনপির প্রতীকী অনশন

admin
হালনাগাদ: রবিবার, ৮ জুলাই, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাজধানীতে ওই কর্মসূচি পালনের জন্য ‘মৌখিকভাবে অনুমতি’ দিয়েছে পুলিশ।

ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে প্রতীকী কর্মসূচি পালন করবে বিএনপি।

রিজভী বলেন, ‘অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা আছে আগামীকালের অনশনে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..