× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

সোমবার থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ আগামী ২১ সেপ্টেম্বর, সোমবার থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি এ কথা জানান। ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে বর্তমানে ফেরি চলাচল করছে দুটি চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে যানবাহন নিয়ে ফেরি যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি আসছে শিমুলিয়া ঘাটে। বর্তমানে তিনটি রো রো ফেরি, পাঁচটি কে-টাইপ ফেরি ও দুটি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কট স্বাভাবিক না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দুটি চ্যানেল ব্যবহারের মধ্য দিয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট চালু রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..