× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেক্স

সোভিয়াতোহিরস্ক লাভরা নামক একটি বড় কাঠের মঠে অগ্নিকাণ্ড

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
সোভিয়াতোহিরস্ক লাভরা নামক একটি বড় কাঠের মঠে অগ্নিকাণ্ড

দোনেটস্ক অঞ্চলে সোভিয়াতোহিরস্ক লাভরা নামক একটি বড় কাঠের মঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে সন্যাসী ও সন্যাসীনী ছাড়াও ছিল ৩০০ জন শরণার্থী, যাদের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক এবং প্রায় ৬০ জন শিশু ছিল।

যদিও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ঘটনার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে ইউক্রেন। অন্যদিকে, এটা ইউক্রেনের সৈন্যদের কাজ বলেই দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “শত্রুতার ফলস্বরূপ, পবিত্র ডরমিশন সোভিয়াতোহিরস্ক লাভরার অল সেন্টস হার্মিটেজের অঞ্চলে একটি বড় কাঠের মঠে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। যা এটির প্রধান উপাসনালয়কে গ্রাস করেছে।”

ইউরি কোচেভেনকো নামে ইউক্রেনের একজন সেনা কর্মকর্তা, ফেসবুকে জ্বলন্ত মঠের একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লেখেন: “রাশিয়ান বর্বরদের আরেকটি অপরাধ, যারা পবিত্র কোনো কিছুকেই পরোয়া করে না।”

মঠটি মূলত সিভারস্কি দোনেটস নদীর তীরে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। ইউক্রেনের সেনাবাহিনীকে ঘেরাও করার লক্ষ্যে রুশ সেনারা বারবার এই নদী পার হওয়ার চেষ্টা করেছে। সোভিয়াতোহিরস্ক স্লোভিয়ানস্কের ঠিক উত্তরে অবস্থিত একটি শহর, যা এখনও ইউক্রেনীয়দের দখলে।

এই মঠটি কয়েক শতাব্দী আগের এবং গত শতাব্দীতে কমিউনিস্টদের দ্বারা বন্ধ করা হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে পুনঃরায় চালু করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..