× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

সোনাবাড়ীয়ায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sonabaria-news.jpg

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে আয় বৃদ্ধিমূলক কাজে সহায়তাকল্পে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলামের উপস্থিতে এই অর্থ সহায়তা দেয়া হয়। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এবং ক্ষমতায়ন প্রকল্পের অধীনে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও অগ্রগতি সংস্থার সার্বিক বাস্তবায়নে এদিন ৩৫টি পরিবারের মাঝ নগদ ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লতিফা রাণী ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রজেক্ট কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকার, ইউপি সদস্য হাশেম আলী, হাসানুজ্জামান, ইউপি সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক আবু রায়হান মিকাঈল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..