স্টাফ রিপোর্টার-মৃনাল কান্তি: নোয়াখালী ১ সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলায় নব নির্মিত ২ টি ভবনের উদ্বোধন।
আজ বৃহস্পতিবার সকালে (০১ আগস্ট ২০১৯)নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় ও চাটখিল তালতলা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব, জাহাঙ্গীর আলম।
এসময় তিনি আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। ভবন উদ্বোধন পরবর্তী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী,জেলা যুবলীগ সদস্য আবু ছায়েম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,সোনাইমুড়ী মহিলালীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা সহ সুধিজন।




