× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

পিআইডি

বনবাসীদের ৮৮ মামলা প্রত্যাহার, খালাস পেলেন ৩৮৭ বনবাসী

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
বনবাসীদের ৮৮ মামলা প্রত্যাহার

টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।

আজ টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ ফরাজী এই আদেশ প্রদান করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ মধুপুর শালবনে বসবাস করা প্রথাগত বনবাসীদের সাথে বন বিভাগের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শালবন ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

উপর্যুক্ত বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত বিষয়টির ওপর শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। শুনানিকালে মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগণ আদালতে হাজিরা দেন।


এ ক্যটাগরির আরো খবর..