× Banner
সর্বশেষ
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে – তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শ্রদ্ধা হবে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়: তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব – আইনমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মারা যায় যে দেশে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মে, ২০১৮

সেলফি তুলতে গিয়ে মৃত্যুঃ কয়েকদিন আগেই ভারতে পৃথী পিসে সমুদ্রের একেবারে ধারে সেলফি তুলতে গিয়েছিলেন। তিনি চাইছিলেন বড় যে ঢেউ আসবে সেটাকে তার সেলফির সঙ্গে ফ্রেমবন্দি করবেন।কিন্তু বিধি বাম। পৃথী ঠিকই সেলফি তোলার জন্য একেবারে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ান। ফ্রেম ঠিক করে অপেক্ষা করতে থাকেন বড় ও বিশাল উঁচুতে আসা ঢেউয়ের।ঢেউ ঠিকই এলো; কিন্তু আর সেলফি ওঠেনি তার। বরং সেই বিশাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায়, গভীর স্রোতে মুহূর্তেই অনেক লোক দেখতে পেলেন পৃথীর বিদায়।

এমন করে স্মার্টফোনে সেলফি তুলতে গিয়ে নিরাপত্তাজনিত কারণে ভারতে মৃত্যুর হার সবচেয়ে বেশি।সেলফিতে মৃত্যুহার নিয়ে একটি স্টাডি করেছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং দিল্লির ইন্দ্রাপাশতা ইন্সটিটিউট অব ইনফরমেশন।

‘মি, মাইসেল্ফ অ্যান্ড মাই কিলফি : ক্যারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেন্টিং সেলফি ডেথ’ নামের ওই স্টাডিতে ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য উঠে এসেছে।সেখানে দেখানো হয়েছে এ সময় বিশ্বে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ১২৭ জন। যার মধ্যে ৭৬ জনই ভারতে। তবে এ সময়ের বাইরেও ভারতে আরও বেশ কয়েকজন মারা গেছে সেলফি তুলতে গিয়ে। যেগুলো এ হিসাবে উঠে আসেনি।

আরো পড়ুনঃ মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া হলিউড তারকারা

তবে ওই স্টাডিতে সেলফি তুলতে গিয়ে কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতের একজন বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সালমা প্রভু বলেন, অতিরিক্ত সেলফি তোলা একটা নেশা।এটাকে মানসিক সমস্যাও বলা যায়। এটা যে শুধু তরুণদের মধ্যে রয়েছে তা নয়, এটা বড়দের মধ্যেও দেখা যায়।

তিনি বলেন, এমন নেশাগ্রস্তরা মনে করেন যে কোনো মুহূর্তের ছবি তুলে তা যত দ্রুত সম্ভব ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে শেয়ার করতে পারলে তারা আনন্দ পান। মানসিকভাবে এটাকে অনেকেই একটি প্রতিযোগিতা হিসেবেও নিয়ে নেয়। ফলে অসতর্ক থাকায় হরহামেশাই এমন দুর্ঘটনা ঘটছে।


এ ক্যটাগরির আরো খবর..