× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক রিপোর্টার

সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় -তাসকিন

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
taskin ahmed

নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে এশিয়া কাপ  শিরোপা জয় সম্ভব মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ফরম্যাটে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ দল। তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের দেখা পেলেও ২০১৯ সালে প্রথম বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল টাইগাররা।

তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সাফল্যের দেখা পায়নি টাইগাররা। এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী তাসকিন। তিনি জানান, অতীতে বাংলাদেশের কোন দল যা অর্জন করতে পারেনি এবার তারা সেটাই করে দেখাতে চান। এশিয়া কাপ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দলের সাথে দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান টার্গেট এশিয়া কাপের ফাইনাল এবং আমার  বিশ্বাস, আমরা করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘দলগত অর্জন সবসময় সবকিছুর উর্ধ্বে থাকে। দল হিসেবে খেলতে পারলে এবং ফাইনালে উঠতে পারলে আমি খুশি হব। নিশ্চিতভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আসল বিষয় হল- আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কেননা  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এরপর ১৫টি ম্যাচে অংশ নিয়ে ৮টি জয় এবং ৫টিতে হেরেছে তারা। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের ব্যাটিংয়ে চোখে পড়ার মত পরিবর্তন হয়েছে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই টাইগারদের  ৩শর বেশি রান করতে মুখিয়ে থাকতে দেখা গেছে। তাসকিন বলেন, ‘আমাদের পারফরমেন্সের গ্রাফ সন্তোষজনক। নিজেদের অবস্থান থেকে সকলেই অবদান রাখার চেষ্টা করছে। আমার  মনে হয় আমরা যে ফলটা অর্জন করতে চাই  সেটার ভাল সম্ভাবনা আছে।’


এ ক্যটাগরির আরো খবর..