× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁ আই ডি

সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো রশিদ-মুজিবরা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
সেমিফাইনালে খেলা

চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো রশিদ-মুজিবরা।

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানের পুঁজি দাঁড় করায় ডাচরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখে ৩১ দশমিক ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

এ জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট হয়েছে আফগানদের। সমান ৮ পয়েন্ট নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার। এর অর্থ বড় দলগুলোর সঙ্গে সেমির দৌড়ে ভালোভাবেই এগোচ্ছে আফগানরা।

১৮০ রানে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৫ রানের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ (১০) আর ইব্রাহিম জাদরানকে (২০) হারায় দলটি। তবে রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির ফিফটিতে সহজ জয় নিশ্চিত হয় আফগানদের।

যদিও ৮ বাউন্ডারিতে ৫৪ বলে ৫২ রানে ফেরেন রহমত। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন শাহিদি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। অন্যপ্রান্তে ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিবের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।

দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ম্যাক্স ওদাউদ ও কলিন একারম্যান। শুরু ধাক্কা সামলে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালান তারা। তবে দলীয় ৭৩ রানে রান আউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪২ রানে ওদাউদ সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে ডাচরা।

এরপর আর বড় জুটি গড়তে পারেনি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা দলটি। ৩ উইকেটে স্কোরবোর্ডে ৯২ রান তোলার পর ১৩৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই ছিলেন ডাচ ব্যাটাররা।

তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা এগিয়ে নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আফগান স্পিন ফাঁদের মাঝেও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এ ব্যাটার দলীয় ১৫২ রানে রান-আউট হয়ে ফিরলে শেষ পর্যন্ত ১৭৯ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস।


এ ক্যটাগরির আরো খবর..