× Banner
সর্বশেষ
নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরাক থেকে সেনা ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
সেনাঘাঁটি সরাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যের সিরিয়া সীমান্তবর্তী ইরাকের আল কায়েম সেনা ঘাঁটিসহ আরো দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

আটটি সেনা ঘাঁটির মধ্যে তিনটি ঘাঁটি গুটিয়ে ইরাকের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের সমর্থিত কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর বেশ কয়েকটি রকেট হামলার ঘটনার পরই ইরাক থেকে এসব সেনা ঘাঁটি গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলো মার্কিন সরকার।

জানা গেছে, এই সপ্তাহে আল কায়েম সেনা ঘাঁটিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি সেনাবাহিনীর কাছে ঘাঁটিটি হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে ইরাকের আল কায়েম এলাকাটি দখল করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এরপর থেকেই সেখানে মার্কিন বাহিনী এবং ইরাকি সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে। ২০১৭ সালে আল কায়েম এলাকা দখল করে ইরাকি সেনাবাহিনী।

গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।


এ ক্যটাগরির আরো খবর..