× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

আম্ফানে কোটচাদপুরে সেড পড়ে মারা গেছে ২ হাজার মুরগী, ১২ লক্ষ টাকার ক্ষতি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
সেড পড়ে মারা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাদপুরে সুপার সাইক্রোল ঘুর্ণিঝড় আম্ফানের কারনে তাইজুল ইসরাম নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর তিনটি সেড সম্পুর্ণ পড়ে গিয়ে প্রায় ২ হাজার মুরগী মারা গেছে। এ ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাইজুল ইসলাম কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা।

তাইজুল ইসলাম জানান, তিনি একজন পুরাতন পোল্ট্রি ব্যবসায়ী। কুল্লাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে তার বড় তিনটি পোল্ট্রি সেড ছিল। সেখানে প্রায় ৫ হাজার মুরগী ছিল। সুপার সাইকোল আম্ফানের রাতে তার তিনটি সেড পড়ে মাটিতে মিশে যায়। এ সময় টিনে চাপা পড়ে প্রায় ২ হাজার মুরগী মারা যায়।

তাইজুল ইসলাম আরো জানান, তিনি প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে গত ২ মাস আগে তিনটি মুরগীর সেড তৈরি করে মুরগী চাষ শুরু করেন। এর আগে তিনি বাড়িতে সেড করে মুরগী পালন করতেন। এর মধ্যে প্রায় ৮ লক্ষ টাকা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সেড তৈরি করেন। এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..