× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ডেস্ক

সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুস্তাফিজ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
mustafij

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকার পূর্ণ হবে মুস্তাফিজের। ৭৮ ম্যাচে ৯৭ উইকেট আছে ফিজের।

এমন পরিসংখ্যান নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবেন মুস্তাফিজ। ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকারের মালিক হবেন ফিজ।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ ম্যাচে ১২৮ উইকেট আছে সাকিবের। গেল বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট নিয়েছিলেন ফিজ। সাকিব-মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।


এ ক্যটাগরির আরো খবর..