× Banner
সর্বশেষ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

ডেস্ক

সূর্যের প্রথম সেঞ্চুরিতে প্লে-অফের পথে মুম্বাই

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
surya kumar

সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ২৭ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১০৩ রান করেন সূর্য।

গতরাতে মুম্বাইয়ের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গুজরাট। ব্যাট হাতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার ইশান কিষান ৩১ ও অধিনায়ক রোহিত শর্মা ২৯ রানে আউট হন। তিন নম্বরে নেমে মুম্বাইয়ের ইনিংসের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্য। ৪৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই। গুজরাটের আফগানিস্তানী স্পিনার রশিদ খান ৩০ রানে ৪ উইকেট নেন।

জবাবে মুম্বাইয়ের বোলারদের দারুন বোলিংয়ে ১০৩ রানে ৮ উইকেট হারায় গুজরাট। এ অবস্থায় বড় ব্যবধানে হারের মুখে পড়ে গুজরাট। কিন্তু আট নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন রশিদ। ১০টি ছক্কা ও ৩টি চারে ২৪৭ স্ট্রাইক রেটে ৩২ বলে অপরাজিত ৭৯ রান করেন রশিদ। তার ঝড়ো ইনিংসের পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান করে ম্যাচ হারে গুজরাট। মুম্বাইয়ের পেসার আকাশ মাধওয়াল ৩ উইকেট নেন। এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়ম স্থানে মুম্বাই। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো গুজরাট। প্লে-অফের পথে বেশ ভালোভাবেই রয়েছে গুজরাট ও মুম্বাই।


এ ক্যটাগরির আরো খবর..